বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী থেকে আমেরিকা, চিকিৎসাঙ্গনে আলো ছড়াচ্ছেন ডা. মুহুয়া বড়ুয়া সরলে লবণ মাঠের দখল নিয়ে চাঞ্চল্যকর জিল্লুর হত্যা, র‍্যাবের হাতে গ্রেপ্তার ৪ অসহনীয় শব্দদূষণ: সড়কের এক অদৃশ্য স্বাস্থ্যঝুঁকি বাঁশখালীতে ১ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার বাঁশখালীতে ছাত্রশিবিরের সংবর্ধনা, দেশপ্রেমিক নাগরিক হওয়ার আহ্বান এমপি জহিরুলের ‘বরাদ্দ ও নিয়োগে দলীয়করণ আর চলবে না’: এমপি জহিরুল ইসলাম আল-কুরআন প্রাইভেট মাদরাসায় অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের চরিত্র গঠনে সচেতনতার আহ্বান চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হলেন দানবীর মোহাম্মদ ইলিয়াছ বাঁশখালীতে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক সভা ও চারা বিতরণ সম্পন্ন জলবায়ু ঝুঁকি ও অভিবাসনের ভবিষ্যৎ নিয়ে বাঁশখালীতে দিনব্যাপী কর্মশালা

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বাঁশখালীতে নিহত শিশুর পরিবারকে দিলেন আর্থিক সহায়তা

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

সংলাপ প্রতিনিধি::: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন হাজারো মানুষ। অনেক পরিবার ঘরবাড়ি, গবাদিপশু, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং জীবিকার উৎস হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। এ পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের জন্য জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ইলশা ওয়ার্ডে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।

ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় বন্যাকবলিত ১০০টি পরিবারের মধ্যে ১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এছাড়া আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের জন্য ২০০ প্যাকেট শুকনো খাদ্যসামগ্রী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ২০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়।

মানবিক সহায়তার অংশ হিসেবে বাহারছড়া ইউনিয়নে বন্যাজনিত দুর্ঘটনায় নিহত দুই শিশুর পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম; চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন; চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান এবং বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন।

এ সময় বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া, আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পুনর্বাসন কার্যক্রম গ্রহণে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বন্যা পরিস্থিতির সম্পূর্ণ উন্নতি না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ বিতরণ ও জরুরি মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews