সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গৃহবধূর মৃত্যু, আগের দণ্ডপ্রাপ্ত পল্লিচিকিৎসককে ঘিরে অভিযোগ মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে বিমানে প্রাণ গেল বাঁশখালীর জসিমের ছনুয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা বাঁশখালীর কাথরিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে শুরু নরমাল ডেলিভারি সেবা খাগড়াছড়ির সিভিল সার্জন হলেন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী দুই জোড়া জুতোই দিল সংকেত, বাঁশখালীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ ক্রিকেটের মাঠে মেয়েরা, মাদকবিরোধী লড়াইয়ে তরুণরা–বাঁশখালীতে ওসির ব্যতিক্রমী উদ্যোগ বাঁশখালীতে চিকিৎসাসেবায় নতুন উদ্যোগ, ১০ অক্টোবর শেভরণের শাখা উদ্বোধন গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমী কর্তৃক এসএসসি ২৬ কৃতি শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা ১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন?

পৌর তহবিল থেকে প্রতি ওয়ার্ডে ১০ লাখ টাকা বরাদ্দের দাবি সাবেক মেয়র তোফাইলের

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার বন্যাদুর্গত মানুষের সহায়তায় পৌরসভার রাজস্ব তহবিল থেকে প্রতিটি ওয়ার্ডে ন্যূনতম ১০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন।

শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বাঁশখালী পৌরসভা স্মরণকালের অন্যতম ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হয়েছে। শত শত কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কোটি টাকার মাছের প্রকল্প, মুরগির খামার, ঘরে মজুত ধানসহ মানুষের বহু বছরের সঞ্চয় ও সহায়-সম্পদ নষ্ট হয়ে গেছে। এতে অনেক পরিবার নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে।
তিনি আরও বলেন, অনেক মানুষ আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। অনেক পরিবারের পক্ষে দুই বেলা খাবার জোগাড় করা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করাও কঠিন হয়ে পড়েছে।

পোস্টে সাবেক মেয়র উল্লেখ করেন, পৌর কর্তৃপক্ষ ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ বিতরণ শুরু করলেও বাস্তব প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। পৌরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় রাজস্ব তহবিল ব্যবহার করে আরও বড় পরিসরে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ রয়েছে।

তিনি পৌর প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজস্ব তহবিল থেকে প্রতিটি ওয়ার্ডে অন্তত ১০ লাখ টাকা করে জরুরি অনুদান বরাদ্দ দেওয়া হলে তাৎক্ষণিকভাবে দুর্যোগ মোকাবিলায় পৌরবাসী উপকৃত হবে। পাশাপাশি ভবিষ্যতে সরকারি সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি পুনর্নির্মাণেও সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews