সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গৃহবধূর মৃত্যু, আগের দণ্ডপ্রাপ্ত পল্লিচিকিৎসককে ঘিরে অভিযোগ মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে বিমানে প্রাণ গেল বাঁশখালীর জসিমের ছনুয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা বাঁশখালীর কাথরিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে শুরু নরমাল ডেলিভারি সেবা খাগড়াছড়ির সিভিল সার্জন হলেন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী দুই জোড়া জুতোই দিল সংকেত, বাঁশখালীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ ক্রিকেটের মাঠে মেয়েরা, মাদকবিরোধী লড়াইয়ে তরুণরা–বাঁশখালীতে ওসির ব্যতিক্রমী উদ্যোগ বাঁশখালীতে চিকিৎসাসেবায় নতুন উদ্যোগ, ১০ অক্টোবর শেভরণের শাখা উদ্বোধন গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমী কর্তৃক এসএসসি ২৬ কৃতি শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা ১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন?

টানা বর্ষণে প্লাবিত বাঁশখালী: পাহাড়ি ঢলের স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারচড়া ইউনিয়নের পৃথক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো বাহারচড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে আশিক (৮) এবং একই ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা মো. মিরাজ(৬)।

নিহতদের পারিবারিক সূত্র জানায়, সকালে নিজ নিজ বাড়ির উঠানে থাকা অবস্থায় পূর্ব দিক থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতে তারা ভেসে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও এর আগেই তাদের মৃত্যু হয়।

দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ ঘটনায় শোকের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন এলাকায় পানির স্রোত বেড়ে যাওয়ায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বন্যা ও পাহাড়ি ঢলের সময় শিশুদের সবসময় নজরদারিতে রাখতে হবে এবং তীব্র স্রোতের পানির কাছ থেকে দূরে রাখতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews