সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গৃহবধূর মৃত্যু, আগের দণ্ডপ্রাপ্ত পল্লিচিকিৎসককে ঘিরে অভিযোগ মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে বিমানে প্রাণ গেল বাঁশখালীর জসিমের ছনুয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা বাঁশখালীর কাথরিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে শুরু নরমাল ডেলিভারি সেবা খাগড়াছড়ির সিভিল সার্জন হলেন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী দুই জোড়া জুতোই দিল সংকেত, বাঁশখালীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ ক্রিকেটের মাঠে মেয়েরা, মাদকবিরোধী লড়াইয়ে তরুণরা–বাঁশখালীতে ওসির ব্যতিক্রমী উদ্যোগ বাঁশখালীতে চিকিৎসাসেবায় নতুন উদ্যোগ, ১০ অক্টোবর শেভরণের শাখা উদ্বোধন গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমী কর্তৃক এসএসসি ২৬ কৃতি শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা ১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন?

কাদা-পানিতে ডুবে যাতায়াতের পথ, চরম দুর্ভোগে দক্ষিণ রত্নপুর

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়নের দক্ষিণ রত্নপুর ৩ নম্বর ওয়ার্ডের দিঘির পাড়া এলাকায় বর্ষা মৌসুম এলেই চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।দীর্ঘদিন ধরে সাতটি পরিবারের একমাত্র চলাচলের সড়কটি সামান্য বৃষ্টিতেই কাদায় পরিণত হয়ে পানিতে তলিয়ে যায়। ফলে প্রতিদিনের চলাচল হয়ে ওঠে অত্যন্ত দুর্বিষহ।

স্থানীয়দের অভিযোগ, বুদাগাজী তালুকদার বাড়ির সড়ক দিয়ে খ্যানারো বাড়ি, ফকির মোহাম্মদের বাড়ি, মল্যার বাড়ি, মল্যার নতুন বাড়ি, মাঝির বাড়ি এবং হায়দার আলী বাড়িসহ অন্তত সাতটি পরিবারের সদস্যদের যাতায়াত করতে হয়। কিন্তু বর্ষাকালে রাস্তাটি কাদা ও জলাবদ্ধতায় অচল হয়ে পড়ায় শিশু, শিক্ষার্থী, নারী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।

স্থানীয় বাসিন্দা মারুফ তালুকদার বলেন, ‘প্রতিবছর বর্ষা এলেই আমাদের দুর্ভোগ শুরু হয়। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তাটি কাদায় ভরে যায়। স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের চলাচল খুবই কষ্টকর হয়ে পড়ে। জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি। আমরা দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানাচ্ছি।’

এলাকাবাসী জানান, বছরের পর বছর একই সমস্যার পুনরাবৃত্তি হলেও এখন পর্যন্ত সড়কটি সংস্কার বা উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিটি বর্ষা মৌসুমে কাদা মাড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কার ও টেকসইভাবে উন্নয়নের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান ঘটবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews