রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে রয়েল ফ্যাশনের শোরুম উদ্বোধন, মাসজুড়ে থাকছে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় মনছুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি ছগির, সম্পাদক মনির সরলে মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামি পলাতক বাঁশখালীতে মাদক সেবনের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে দণ্ড শীলকূপে পুকুরে বিষপ্রয়োগের অভিযোগ, ৫ লাখ টাকার মাছ নিধন আল্লামা জুনায়েদ বাবুনগরীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, রাষ্ট্রপতি নির্বাচনে চাইলেন দলীয় এমপিদের ভোট সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞের সমর্থনে বাঁশখালীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল বাঁশখালীতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, টেকসই উৎপাদনে গুরুত্বারোপ বাঁশখালীর স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমা আকতার পেলেন উপসচিবের পদ

বাঁশখালীতে দুই সিএনজির সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু, আহত ১

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

তৌহিদ-উল বারী::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দুই সিএনজিচালিত অটোরিকশার ওভারটেকিংকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রোববার (৬ জুলাই) সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম-পেকুয়া আঞ্চলিক সড়কের বাঁশখালী পৌরসভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা অপর একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোরিকশার যাত্রী মো. জুয়েল রানা (২৭) গুরুতর আহত হন। একই ঘটনায় আহত হন রেজাউল করিম (৪৫)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন। আহত রেজাউল করিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত জুয়েল রানা বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকদারের দোকান এলাকার বাসিন্দা। তিনি শামসুল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বাঁশখালী পৌরসভার লতিফ মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন। রোববার সকালে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পথিমধ্যে সড়ক দুর্ঘটনার শিকার হন।

আহত রেজাউল করিম একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল এলাকার বাসিন্দা। তিনি আব্দুস সোবহানের ছেলে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, দুর্ঘটনার পর ঘাতক সিএনজিচালিত অটোরিকশাটি স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews