রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী

আনোয়ারা–বাঁশখালী তৈলারদ্বীপ সেতুর টোল টেন্ডার বাতিলের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: আনোয়ারা–বাঁশখালী তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের জন্য আহ্বান করা টেন্ডার বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাঁশখালী সচেতন নাগরিক সমাজ।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, সেতুতে টোল আরোপের ফলে বাঁশখালী, পেকুয়া ও চকরিয়া অঞ্চলের সাধারণ যাত্রী, চালক এবং পরিবহনসংশ্লিষ্ট মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে। তারা দাবি করেন, এই সিদ্ধান্ত জনস্বার্থের পরিপন্থী এবং নিয়মিত সেতু ব্যবহারকারীদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হবে।
বক্তারা জনস্বার্থ বিবেচনায় আনোয়ারা–বাঁশখালী তৈলারদ্বীপ সেতুর টোল আদায়ের টেন্ডার বাতিল করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা হাসান মুহাম্মদ জুনায়েদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতালেব হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়রের ব্যক্তিগত সহকারী (পিএস) মারুফুল হক চৌধুরী। এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত টোল আদায়ের টেন্ডার বাতিল করে জনস্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews