রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী

শীলকূপ জনকল্যাণ সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩০১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: বাঁশখালীর শীলকূপ জনকল্যাণ সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাবু টিপু কুমার বড়ুয়া। ঊর্ধ্বতন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাবু সুজন বড়ুয়া।সহ-সভাপতি পদে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) বাবু সরোজ কুমার বড়ুয়া, বাবু নিউটন বড়ুয়া (বন্ধন), ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বিপুল কান্তি বড়ুয়া, অবসরপ্রাপ্ত এসআই বাবু শীলব্রত বড়ুয়া, বাবু প্রভাত বড়ুয়া, বাবু টুটুল বড়ুয়া, এএসআই বাবু রনতোষ বড়ুয়া এবং ফায়ার সার্ভিস পরিদর্শক (ইন্সপেক্টর) বাবু সোমেন বড়ুয়া।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাবু সুবীর বড়ুয়া। যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অমিত বড়ুয়া। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ডেন্টিস্ট জিসু বড়ুয়া ও বাবু অনুপ বড়ুয়া।

এছাড়া সাংগঠনিক সম্পাদক বাবু রিন্টু বড়ুয়া (পশ্চিম পাড়া), অর্থ সম্পাদক ডেন্টিস্ট প্রণব বড়ুয়া, সহ-অর্থ সম্পাদক বাবু অসীম বড়ুয়া (পশ্চিম পাড়া), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক প্রভাষক সুজন বড়ুয়া, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বাবু রুবেল বড়ুয়া (পশ্চিম পাড়া), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বাবু অঙ্কন বড়ুয়া (পূর্ব মধ্যম পাড়া), ধর্মীয় সম্পাদক ভদন্ত রতনানন্দ থের, দপ্তর সম্পাদক বাবু হৃদয় বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাবু সুবক বড়ুয়া (ফ্রান্সপ্রবাসী), আইনবিষয়ক সম্পাদক এসআই পলাশ বড়ুয়া, হিসাব পরীক্ষক বাবু অভিজিৎ বড়ুয়া (তুর্য), মহিলা সম্পাদিকা মিসেস ইতি বড়ুয়া (পূর্ব মধ্যম পাড়া), সমাজকল্যাণ সম্পাদক বাবু আশুতোষ বড়ুয়া (দক্ষিণ পাড়া), সহ-সমাজকল্যাণ সম্পাদক ডেন্টিস্ট রুপাল বড়ুয়া, প্রচার সম্পাদক বাবু শংকর বড়ুয়া, সহ-প্রচার সম্পাদক বাবু বিজয় বড়ুয়া (দক্ষিণ পাড়া), স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক নার্সিং কর্মকর্তা বাবু অনুপম বড়ুয়া এবং ক্রীড়া সম্পাদক বাবু বাসু বড়ুয়া (পূর্ব পাড়া) নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ভদন্ত দীপঙ্কর মহাস্থবির, ভদন্ত প্রিয়রত্ন স্থবির, বাবু অশোক বরণ বড়ুয়া (মুক্তি), বাবু রিকো বড়ুয়া, বাবু রিপন বড়ুয়া, বাবু আশুতোষ বড়ুয়া (পূর্ব পাড়া), এএসআই বাবু রনেশ বড়ুয়া, আয়কর কর্মকর্তা বাবু পিয়াল বড়ুয়া এবং বাবু প্রদীপ বড়ুয়াসহ অন্যান্য সদস্য।

সমিতির নেতৃবৃন্দ নবগঠিত কমিটির মাধ্যমে শীলকূপ এলাকার সামাজিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, মানবকল্যাণ ও জনসেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews