বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল মহল্লাপাড়া এলাকায় মায়ের অভিযোগের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে নেশাগ্রস্ত এক যুবককে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩১ মে) বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৮ নম্বর ওয়ার্ডের মহল্লাপাড়া এলাকার বাসিন্দা সাইদুর রহমান মাসুম (২৭)কে নিজ বাড়ি থেকে আটক করা হয়। অভিযানের সময় তাকে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন মাসুম। অভিযুক্তের মা এক ভিডিও বক্তব্যে জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। নেশার টাকা না পেলে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং তাকে মারধরেরও চেষ্টা করতেন। এছাড়া ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কর্মরত অবস্থায় নেশার অর্থ জোগাড় করতে একাধিকবার অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ছেলের এমন আচরণে তিনি চরম অসহায় ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেও ভিডিও বক্তব্যে উল্লেখ করেন।

অভিযান শেষে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাইদুর রহমান মাসুমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews