সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফুয়েল ট্যাংকের পাশে লুকানো ৭ হাজার ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১ বাঁশখালীতে পৈত্রিক সম্পত্তি বিরোধে প্রবাসীর শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

হযরত শাহ্ জাহাঁগীর আদর্শ স্কুল অ্যান্ড কলেজে ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল হযরত শাহ্ জাহাঁগীর আদর্শ স্কুল এন্ড কলেজ-এ সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ৯টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত ও ইসলামি সংগীত পরিবেশন করা হয়। পরে স্বাগত বক্তব্য, দেশাত্মবোধক গান এবং অতিথিদের আলোচনা অনুষ্ঠিত হয়।

নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী কায়সার বিপ্লব এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- পূবালী ব্যাংক চাম্বল শাখার সিনিয়র অফিসার মুহাম্মদ রিদুয়ান করিম, বাঁশখালী সেন্ট্রাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রমিজ উদ্দিন, বাঁশখালী মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা কামরুল হাসান, প্রিয় বাঁশখালী সম্পাদক কাজী শাহরিয়ার, সাংবাদিক শিব্বির আহমদ রানা প্রমূখ।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, ‘শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষকরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতন সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয়, নৈতিক ও সামাজিক মূল্যবোধের শিক্ষাও প্রদান করা হচ্ছে। ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি শুরু থেকেই জবাবদিহিতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষাসেবা নিশ্চিত করে সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে।’

অতিথিরা তাঁদের বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে বিদ্যালয়ের ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews