শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে মাদক সেবনের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে দণ্ড শীলকূপে পুকুরে বিষপ্রয়োগের অভিযোগ, ৫ লাখ টাকার মাছ নিধন আল্লামা জুনায়েদ বাবুনগরীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, রাষ্ট্রপতি নির্বাচনে চাইলেন দলীয় এমপিদের ভোট সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞের সমর্থনে বাঁশখালীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল বাঁশখালীতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, টেকসই উৎপাদনে গুরুত্বারোপ বাঁশখালীর স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমা আকতার পেলেন উপসচিবের পদ বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজারসহ ৩ জন আটক ফ্যামিলি কার্ড শুমারি: বাঁশখালীতে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ফ্যামিলি কার্ড প্রকল্পে দায়িত্বশীলতা ও সতর্কতার আহ্বান

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তবলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের মাঝে তিন লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে সামাজিক সংগঠন ‘শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক’।

শুক্রবার (২২ মে) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা। মোজাম্বিকে অবস্থানরত শীলকূপের প্রবাসীদের উদ্যোগে গঠিত এ সংগঠনটি মানবিক সহায়তার অংশ হিসেবে এ অর্থ সহায়তা প্রদান করে।

এ সময় ফাউন্ডেশনের প্রতিনিধিরা বলেন, ‘একে অন্যের হাত ধরি, দারিদ্র্যমুক্ত সমাজ গড়ি’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীলকূপ মানবিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘবে প্রবাসীদের সহযোগিতায় এই সহায়তা দেওয়া হয়েছে।

সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন- মোজাম্বিকপ্রবাসী ফাউন্ডেশনের প্রতিনিধি মোরশেদ সিকদার, জাকের হোসেন, নিজাম উদ্দীন সিকদার, মিজবাহ-উল হক, শহিদুল্লাহ, রিয়াজ উদ্দীন ও কামাল উদ্দীন।

এ সময় ভিডিও বার্তায় বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক ও শীলকূপ মানবিক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক আনিছুর রহমান বলেন, ‘মানুষ মানুষের জন্য–এই বিশ্বাস থেকেই আমরা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, তা আমরা গভীরভাবে অনুভব করি। প্রবাসে থেকেও এলাকার মানুষের জন্য কাজ করতে পারা আমাদের দায়িত্ব ও ভালোবাসার জায়গা। ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত থাকবে।’

আর্থিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, আগুনে সর্বস্ব হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন তাঁরা। এই সহায়তা তাঁদের নতুন করে ঘুরে দাঁড়াতে কিছুটা সাহস জোগাবে।

জানা যায়, শীলকূপ ইউনিয়নভিত্তিক সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক’ ২০২২ সালে গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, অসহায় ও দরিদ্র মানুষ এবং দুস্থ মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

উল্লেখ্য, গত ৮ মে রাত প্রায় ৯টার দিকে শীলকূপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাতটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয়দের ধারণা, এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews