সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী

বাঁশখালী: জনতার হাতে আটক চার মাদকসেবী যুবককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বড় মাদরাসা সড়কসংলগ্ন এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় আটক চার ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) উপজেলার প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ পুলিশের বিশেষ টিম।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন– নুরুল আলম (৪০), সুমন দাস (২২), দুর্জয় জলদাস (২৬) ও মিল্টন কান্তি দত্ত (২০)। এর মধ্যে নুরুল আলমকে চার মাস, সুমন দাসকে তিন মাস এবং দুর্জয় জলদাস ও মিল্টন কান্তি দত্তকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ছিল। এ ছাড়া স্থানীয়ভাবে অন্য মাদকসেবীদের জন্য নেশাদ্রব্য সংগ্রহ ও সরবরাহে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

স্থানীয় লোকজন বুধবার তাঁদের নেশাগ্রস্ত অবস্থায় আটক করে পুলিশ ও প্রশাসনকে খবর দেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়ায় দণ্ডাদেশ দেওয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘মাদক ও নেশাসংক্রান্ত অপরাধ সামাজিক অবক্ষয়ের বড় কারণ। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।’

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদক ও নেশাজনিত অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews