বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শীলকূপে পুকুরে বিষপ্রয়োগের অভিযোগ, ৫ লাখ টাকার মাছ নিধন আল্লামা জুনায়েদ বাবুনগরীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, রাষ্ট্রপতি নির্বাচনে চাইলেন দলীয় এমপিদের ভোট সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞের সমর্থনে বাঁশখালীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল বাঁশখালীতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, টেকসই উৎপাদনে গুরুত্বারোপ বাঁশখালীর স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমা আকতার পেলেন উপসচিবের পদ বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজারসহ ৩ জন আটক ফ্যামিলি কার্ড শুমারি: বাঁশখালীতে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ফ্যামিলি কার্ড প্রকল্পে দায়িত্বশীলতা ও সতর্কতার আহ্বান বাঁশখালীর সন্তান সাংবাদিক জিহাদ নুর চৌধুরী ‘আমরা জুলাইযোদ্ধা’র ঢাকা জেলার আহ্বায়ক

জলাবদ্ধতা নিরসনে বাঁশখালীতে জলকদর খাল খননের উদ্বোধন করলেন এমপি জহিরুল ইসলাম

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকায় জলকদর খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলার খানখানাবাদ, বাহারছড়া ও সাধনপুর ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খাল খনন সম্পন্ন হলে উপকূলীয় কয়েক হাজার মানুষ জলাবদ্ধতা ও বন্যাজনিত দুর্ভোগ থেকে স্বস্তি পাবেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম মিনার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মুহাম্মদ রুবেল, খানখানাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম, বাহারছড়া ইউপির চেয়ারম্যান রেজাউল করিম ইউনূস এবং সাধনপুর ইউপি চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন।

জানা গেছে, খানখানাবাদ পুলিশ ফাঁড়ি পয়েন্ট থেকে খনন কাজের সূচনা করা হয়। দীর্ঘদিন ধরে খালে পলি ও ময়লা জমে নাব্যতা কমে যাওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। এতে অতীতের বন্যা ও জলোচ্ছ্বাসে উপকূলীয় বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় প্রথম পর্যায়ে জলকদর খালের মোট ২ হাজার ৪০০ মিটার অংশ খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মধ্যে সাধনপুর অংশে ৩০০ মিটার, খানখানাবাদ অংশে ১ হাজার ১০০ মিটার এবং বাহারছড়া অংশে ১ হাজার ১০০ মিটার খনন করা হবে। ২০২৫-২৬ অর্থবছরে ৬১ লাখ ৮৩ হাজার ৯৩৪ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান, সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, সদস্যসচিব রেজাউল হক চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমবিষয়ক সম্পাদক জোবায়ের আহমদ, অফিস সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা যুব সম্পাদক খোরশেদ আলী চৌধুরী, খানখানাবাদ ইউনিয়ন আমীর দেলোয়ার হোসেন, তারেকুল ইসলাম চৌধুরী ও মো. রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews