সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী

শীলকূপ: মাদকের নেশায় বেপরোয়া ছেলে, কান্নাজড়িত বাবার সামনে ম্যাজিস্ট্রেটের সাজা

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া এলাকায় মাদকাসক্ত এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ মে) পরিচালিত অভিযানে দণ্ডিত যুবকের নাম মো. জমীর উদ্দিন (২৩)। তিনি ওই এলাকার নুরুল আলমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে জমীর উদ্দিন পরিবারে অশান্তি সৃষ্টি করে আসছিলেন। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। অভিযোগ রয়েছে, টাকা না পেলে ঘরের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি বাবা-মায়ের ওপরও শারীরিক নির্যাতন চালাতেন তিনি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জমীর উদ্দিনের বাবা নুরুল আলম ছেলের অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ছেলের মাদকাসক্তির কারণে পরিবারে দীর্ঘদিন ধরে চরম অস্থিরতা বিরাজ করছে।

এদিকে জিজ্ঞাসাবাদে জমীর উদ্দিন জানান, সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর করোনাকালে স্কুল ছেড়ে রাজমিস্ত্রির কাজ শুরু করেন। পরে কাজের সূত্রে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত হয়ে পড়েন।

নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে অশান্তি সৃষ্টির সময় বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় তাঁকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এসময় অভিযানে সহযোগিতা করেন শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ নূরী সহ পরিষদের গ্রাম পুলিশ সদস্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews