সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গন্ডামারায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি

শীলকূপে আগুনে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে বিএনপির নগদ সহায়তা

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩১৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তবলী পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও কাপড় বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকার নগদ সহায়তা দেওয়া হয়।

রবিবার (১০ মে) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর পক্ষ থেকে এ সহায়তা তুলে দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (১) মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। সহায়তা বিতরণের আগে মিশকাতুল ইসলাম চৌধুরী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারগুলোর খোঁজখবর নেন।

সহায়তা প্রদানকালে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, ‘দলের নেতা তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সামান্য সহযোগিতা তুলে দেওয়া হয়েছে। এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। পাশাপাশি দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি ফিরে পাবে।’

এ সময় বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মহসিন, শীলকূপ ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ নুরী, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. ইউনুস, সাবেক সদস্য সচিব হাজ্বি ইউনুস, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য এসএম তৈয়্যব, ইউনিয়ন বিএনপি নেতা জহিরুল ইসলাম সাওদাগর, বাহাদুর আলম হিরণ, ইউনিয়ন শ্রমিক দলের সভপতি ফজল কাদের, সেচ্ছাসেবক দলের ইউনিয়ন সেক্রেটারী মো. দেলোয়ারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাত প্রায় ৯টার দিকে শীলকূপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রাথমিকভাবে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews