সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফুয়েল ট্যাংকের পাশে লুকানো ৭ হাজার ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১ বাঁশখালীতে পৈত্রিক সম্পত্তি বিরোধে প্রবাসীর শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

পান্তা-ইলিশে উৎসবের আমেজ, বাঁশখালীতে প্রেস ক্লাবের বৈশাখ আয়োজন

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বাঁশখালী প্রেস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) বাঁশখালী ইকো পার্কে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

অনুষ্ঠানে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামীণ জীবনধারার বিভিন্ন দিক তুলে ধরে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের জন্য পরিবেশন করা হয় পান্তা-ইলিশসহ বিভিন্ন ঐতিহ্যবাহী বাঙালি খাবার, যা উপস্থিত অতিথিদের মাঝে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।

বাঁশখালী প্রেস ক্লাবের আহ্বায়ক ও দৈনিক পূর্বকোণের বাঁশখালী প্রতিনিধি অনুপম কুমার অভির সভাপতিত্বে এবং সদস্য সচিব ও দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মিজান বিন তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী ইকো পার্কের কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার ইনচার্জ মো. ইসরাঈল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। তাদের মধ্যে ছিলেন বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম-আহ্বায়ক দৈনিক ভোরের দর্পন ও বাংলা এডিশন’র বাঁশখালী প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি রিয়াদুল ইসলাম, দৈনিক দেশের কথার প্রতিনিধি ছৈয়দুল আলম, দৈনিক দেশ বর্তমানের প্রতিনিধি প্রকাশ বড়ুয়া এবং দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি আফনান চৌধুরীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews