বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

সরলের কাহারঘোনায় পুলিশের অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ১

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩২৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ইয়াবা ট্যাবলেট ও সেবনের সরঞ্জামসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব কাহারঘোনা বলিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ফজল কাদের (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করে।

পুলিশ জানায়, তল্লাশীকালে তার বসতঘর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত তিনটি অ্যালুমিনিয়াম ফয়েলও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ফজল কাদের ওই এলাকার বাসিন্দা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাঁশখালী এলাকায় কোনোভাবেই মাদক কারবার বা সেবন সহ্য করা হবে না। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে স্থানীয়দের অভিযোগ, সরল ইউনিয়নের কাহারঘোনা ও বলিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি মাদক চক্র প্রকাশ্যে মাদক সেবন ও ব্যবসা চালিয়ে আসছে। এতে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার দিন স্থানীয়রা এক প্রতিবাদ সভার মাধ্যমে জড়িত অন্যান্যদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews