বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

খালের প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প স্থাপন: অভিযানে জরিমানা ও কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২৮৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ করে অবৈধভাবে মাটি কেটে মৎস্য প্রকল্প স্থাপনের দায়ে শফিকুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৯ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাঁশখালী থানা পুলিশের সমন্বয়ে এ যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সরেজমিনে দেখা যায়, বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুর রহমান এক্সক্যাভেটর ব্যবহার করে আদর্শ গ্রাম খালের দুই পাশ সম্পূর্ণরূপে মাটি দিয়ে বাঁধ নির্মাণ করে খালের প্রাকৃতিক প্রবাহপথ বন্ধ করে দিয়েছেন। একই সঙ্গে খালপাড়ের সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে সেখানে মৎস্য প্রকল্প স্থাপনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, যা পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হয়।

এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ২ লাখ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি অভিযান চলাকালে অবৈধ কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা হয় এবং সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় খালের উভয় পাশের অবরুদ্ধ অংশ অপসারণ করে স্বাভাবিক পানিপ্রবাহ পুনরুদ্ধারের উদ্যোগ গ্রহণ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ করা পরিবেশ ও স্থানীয় জনগণের জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে। সরকারি জমি দখল, অবৈধ মাটি কাটা ও অনুমোদনহীন প্রকল্প স্থাপনের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

বাঁশখালী থানা পুলিশের পক্ষ থেকেও জানানো হয়, অবৈধভাবে মাটি কাটা, বালু উত্তোলন বা পরিবেশবিধ্বংসী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews