বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩২৫ বার পড়া হয়েছে

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব, বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিকসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ প্রেসক্লাব বাঁশখালী উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান সোহেলের সভাপতিত্বে এবং কাইসার হামিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইল, সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম মিনার, শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সমাজের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সত্য উদঘাটনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বর্তমান প্রেক্ষাপটে পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের মধ্যে ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন—স্বদেশ বিচিত্রা প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলাম, আমাদের খবরের নির্বাহী সম্পাদক প্রফেসর আকতার হোসেন, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি আনিসুর রহমান (হানিফ), আমাদের চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ জামাল উদ্দীন, দৈনিক তদন্ত প্রতিনিধি আরিফুল হক চৌধুরী, দৈনিক আশ্রয় প্রতিনিধি মোহাম্মদ রেজাউল আজিম, স্বদেশ বিচিত্রার মাল্টিমিডিয়া প্রতিনিধি ছোটন জলদাশ, দৈনিক মাতৃ জগত প্রতিনিধি জসিম উদ্দিন, প্রিয় বাঁশখালীর সম্পাদক কাজী শাহরিয়ার, বাঁশখালী টাইমস প্রতিনিধি রিয়াযুল হক রিফাত, চ্যানেল বাঁশখালীর সম্পাদক মোহাম্মদ আলী, দৈনিক সংগ্রাম প্রতিনিধি ইমতিয়াজ, দৈনিক সংবাদ সংযোগ প্রতিনিধি আমানত করিম, চাটগাঁ সংবাদের প্রতিনিধি মোহাম্মদ আসাদ, প্রতিদিনের কাগজের মাল্টিমিডিয়া প্রতিনিধি শরীফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ভিপি আজিজুল হক, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাম্মাদুর রহমান, ছাত্রনেতা হাফেজ আব্বাস খানসহ আরও অনেকে।

-প্রেসবিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews