বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩৩৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে মরহুমদের স্মরণে ও ইছালে সাওয়াবের উদ্দেশ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদে আসর গন্ডামারা বাজার ব্রিজসংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়।

গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. এনামুল হক সিকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম।

মাহফিলে আরও বক্তব্য রাখেন মোজাম্বিক প্রবাসী ও সমাজ সেবক মো. আব্দুর রশিদ, সংগঠনের অর্থ সম্পাদক মো. নাছির উদ্দীন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ মোহাম্মদ খালেদ, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক এ কে এম দিদার, সদস্য মো. দিদারুল হক চৌধুরী, সদস্য ডা. মো. আব্দুল মোস্তফা, নির্বাহী সদস্য মওলানা মো. কাজেম রেজা ও আব্দুল গফুর, সদস্য মো. আবু হানিফ, বড়ঘোনা ব্লাড ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. নাজিম উদ্দিন, শাহাব উদ্দীন তালুকদার, আনিছ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ বলেন, “গন্ডামারায় আমার নানার বাড়ি। এই এলাকার প্রতি আমার আলাদা একটি টান রয়েছে।” তিনি পিছিয়ে পড়া এ জনপদের উন্নয়ন ও কল্যাণে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং পরিষদের সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম গন্ডামারা ইউনিয়নের শিক্ষা খাতে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন এবং এলাকার সার্বিক উন্নয়নে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে কাজ করার জন্য সকলের সহযোগিতা অপরিহার্য।

শেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন গন্ডামারা রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা আবুল কাশেম কাদেরী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews