বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করল মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশন

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন এলাকায় এতিম ও অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেছে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশন।

শনিবার (১৪ মার্চ) দিনব্যাপী উপজেলার বাণীগ্রাম, শীলকূপ, গন্ডামারা ও সরল ইউনিয়নের বিভিন্ন এতিমখানায় এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে কয়েকটি প্রতিষ্ঠানের এতিম শিশুদের হাতে ঈদের নতুন পোশাক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়, যা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রচার সম্পাদক ওবাইদুর রহমান (নেওয়াজ)। তিনি এতিম শিশুদের হাতে ঈদ বস্ত্র তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
তিনি বলেন, ‘মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশন একটি মানবিক ও সমাজসেবামূলক সংগঠন। ২০১৮ সালে যাত্রা শুরুর পর থেকে সংগঠনটি সমাজের অবহেলিত, দুঃস্থ, দরিদ্র ও এতিম শিশুদের কল্যাণে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
এ সময় সংশ্লিষ্ট মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার আজিজুল উলুম কাদেরীয়া হেফজখানা ও এতিমখানা, নদওয়াতুল ওলামা ইসলামাবাদ মাদরাসা হেফজখানা ও এতিমখানা, শীলকূপ বারোলিয়াপাড়া হেফজখানা ও এতিমখানা এবং দক্ষিণ জলদি হাফেজিয়া দারুসসুন্নাহ কুরআন মাদরাসা হেফজখানা ও এতিমখানায় এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষে সংগঠনের সভাপতি মোজাম্মেল হকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সংগঠনের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং সকলের কাছে তার জন্য দোয়া কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews