বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তের সন্ধানে বাঁশখালী”-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল গত শুক্রবার বাঁশখালীর রামদাস মুন্সিহাটস্থ বারাকাহ হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় ৫৩টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মানবিক এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা মোরশেদুল আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, নিউরোলজিস্ট ডা. আসিফুল হক। এছাড়াও বক্তব্য দেন কার্যকরী সদস্য অ্যাডভোকেট কাজী মফিজুর রহমান, প্রতিষ্ঠাতা এডমিন এম.আর.সি. মিসকাত, এডমিন মঈন উদ্দিন, এডমিন কায়সার হামিদ, কার্যকরী সদস্য বেলাল চৌধুরী, সদস্য রবিউল, হাফেজ আনোয়ার, আরফাতুল ইসলাম রিয়াত ও ইমনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সহযোগী সংগঠন হাসিমুখ ফাউন্ডেশন থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা কাজী শাহরিয়া এবং সহ-প্রতিষ্ঠাতা মো. শাহাবুদ্দিন।

এ সময় বাঁশখালীর কৃতি সন্তান ও সংগঠনের উপদেষ্টা ডা. আসিফুল হক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে এমডি (নিউরোলজি) পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ায় তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি প্রবাসে অবস্থান করে মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় সংগঠনের কার্যকরী সদস্য আসহাব উদ্দীন ও কাজী মাঈনুদ্দিনকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, মানবতার কল্যাণে ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে “রক্তের সন্ধানে বাঁশখালী”।

অনুষ্ঠানের শেষ পর্বে হাফেজ আনোয়ারের পরিচালনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews