বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতায় উঠান বৈঠক, অর্ধশতাধিক ন্যাপকিন বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে উঠান বৈঠক ও বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তর-এর আওতায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বাঁশখালীর উদ্যোগে কাথরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ১/ক ইউনিটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় অর্ধশতাধিক স্যানিটারি ন্যাপকিন কিশোরীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পিরিয়ড নিয়ে প্রচলিত কুসংস্কার দূর করা, নিরাপদ ন্যাপকিন ব্যবহারে উৎসাহ প্রদান এবং অস্বাস্থ্যকর উপকরণের ব্যবহার কমিয়ে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মাসিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ও পিরিয়ডকালীন পরিচ্ছন্নতা সম্পর্কে সঠিক ধারণা তুলে ধরেন। বিশেষ করে গ্রামীণ এলাকায় পিরিয়ডকে ‘অশুচি’ বা লুকানোর বিষয় হিসেবে না দেখে স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া হিসেবে গ্রহণ করার মানসিকতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় ন্যাপকিন ব্যবহারের সঠিক নিয়ম, সংরক্ষণ পদ্ধতি এবং পরিবেশবান্ধব উপায়ে ব্যবহৃত ন্যাপকিন অপসারণ (ডিসপোজাল) কৌশল সম্পর্কে কিশোরীদের অবহিত করা হয়। পিরিয়ডকালীন সুরক্ষার অভাবে অনেক কিশোরীর স্কুলে অনুপস্থিত থাকার বিষয়টি উল্লেখ করে বক্তারা জানান, এ ধরনের উদ্যোগ তাদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সহায়ক হবে। পাশাপাশি জীবাণু সংক্রমণ ও বিভিন্ন রোগ প্রতিরোধ এবং আত্মবিশ্বাসের সঙ্গে পিরিয়ড ম্যানেজমেন্টের ওপর গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিনের সহযোগিতায় ইন্সপেক্টর মুনির উদ্দীন চৌধুরী সচেতনতামূলক বক্তব্য রাখেন। এ সময় পরিবার কল্যাণ সহকারী হামিদা বেগম, খুরশীদা বানু, মিশকাতুল জান্নাত ও জান্নাতুল ফেরদৌসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews