বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে প্রবাসী পরিবারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণ ও নগদ অর্থ লুট

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল এলাকায় প্রবাসে থাকা একটি পরিবারের নতুন নির্মিত বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে পশ্চিম চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে প্রবাসে অবস্থান করছেন।

ভুক্তভোগী মো. আবুল বশর (৭৮) জানান, তাঁর সৌদি আরবপ্রবাসী ছেলে মোহাম্মদ আক্তার জামালের নতুন নির্মিত বাড়িতে রাত আনুমানিক ১২টা থেকে ভোর ৩টার মধ্যে চোরেরা প্রবেশ করে। ওই সময় ঘরটি ফাঁকা ছিল। কারণ, বাড়িতে বসবাসকারী তাঁর মেজো ছেলে ও পুত্রবধূ ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশের বাইরে অবস্থান করছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চোরের দল ঘরের ছাদের চিলে কোটার টিন খুলে ভেতরে প্রবেশ করে। পরে আলমারির তালা ভেঙে প্রায় ১০ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার (আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা), নগদ দুই লাখ টাকা এবং জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। চুরির পর চোরেরা ভেতর থেকে কৌশলে সদর দরজা খুলে পালিয়ে যায়। পরদিন সকালে পরিবারের সদস্যরা ঘরের সদর দরজা খোলা দেখতে পান। ভেতরে প্রবেশ করে আলমারি ভাঙা ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন।

খবর পেয়ে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) দয়াল চন্দ্র ভৌমিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে বাঁশখালী থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, ‘ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত চোরচক্র শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews