বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে: বাঁশখালীতে ডিসি জাহিদুল ইসলাম

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রতি শতভাগ সততা, নিরপেক্ষতা ও বিবেকবোধের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, এই নির্বাচন ও গণভোট নাগরিকের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এ লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ৫ মিনিটের মধ্যে মোবাইল টিম পৌঁছানোর ব্যবস্থা থাকবে এবং এজন্য সব আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সর্বোচ্চ সমন্বয় নিশ্চিত করা হয়েছে। কোনো ধরনের শৈথিল্য বা দায়িত্বে অবহেলা বরদাস্ত করা হবে না।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ পাবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. জামশেদুল আলম। সভা শেষে উপজেলার ১১২টি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত আইন, বিধি-বিধান ও আচরণবিধি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বাঁশখালী আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ৫৯ জন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews