বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

সাধনপুরে জামায়াত কর্মীর দোকান ভাঙচুর ও হামলায় সেনাবাহিনীর অভিযানে আটক ১

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৩০৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় মহিলা জামায়াত ও জামায়াত কর্মীদের ওপর হামলা এবং দোকান ভাঙচুরের ঘটনায় সেনাবাহিনীর অভিযানে একজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মো. শাকিল (২৭)। তিনি উপজেলা ছাত্রদলের একজন সংগঠক বলে জানা গেছে। শাকিল সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম নতুন বাজার এলাকার বাসিন্দা। তিনি আজিজুর রহমান ওরফে নওশা মেস্ত্রির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাণীগ্রাম বৈলগাঁও এলাকায় মহিলা জামায়াতের প্রচারণা চলাকালে তাদের গালিগালাজ ও অবরুদ্ধ করা হয়। এ ঘটনার প্রতিবাদে মিছিলের পর নতুন বাজার এলাকায় জামায়াত কর্মীদের একাধিক দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে গেলে বাঁশখালী সেনা ক্যাম্পের তত্ত্বাবধানে টহল জোরদার করা হয়। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১১টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে শাকিলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দোকান ভাঙচুরে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে সেনা ক্যাম্প সূত্র জানিয়েছে।

বাঁশখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দলমত নির্বিশেষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।’

আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews