বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৪১৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে ডুবে নুর মোহাম্মদ তাজবিদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি নুরানী মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাতব্বর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজবিদ ওই এলাকার রুহুল আমিন তালুকদার বাড়ির মোহাম্মদ তারেকের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, তাজবিদ তার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নানার বাড়ির পাশে অবস্থিত ‘মাতব্বরপাড়া মুহাম্মদীয়া আজিজিয়া নুরানী তালিমুল কুরআন মাদরাসা’র শিশু শ্রেণিতে পড়াশোনা করত। ঘটনার দিন মাদরাসায় ক্লাস শেষে সে নানার বাড়িতে আসে। দুপুরের খাবার খাওয়ার পর খেলতে গিয়ে নানার বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

দীর্ঘ সময় শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে আছরের সময় পুকুর থেকে তাজবিদকে উদ্ধার করা হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিশুটির প্রতিবেশী ও স্বজন মো. নুরুল কাদের বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা।
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews