বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৪৪৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুটির নাম মুহাম্মদ জায়ান ওরফে জায়েদ চৌধুরী (৭)। সে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ার বাসিন্দা সৌদিয়া প্রবাসী রুহুল কুদ্দুস চৌধুরীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে জায়ান নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় শিশুটির বাবা রুহুল কুদ্দুস চৌধুরী বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুর মামা মো. আশিক চৌধুরী।

পরিবার সূত্রে আরও জানা যায়, নিহত জায়ান মানসিক ও বাক প্রতিবন্ধী ছিল এবং সে কথা বলতে পারত না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews