রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই

বাঁশখালীতে জায়গা-জমি বিরোধের জেরে বসতঘরে অগ্নিসংযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালীতে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের শামবলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নুরুল আমিন প্রকাশ মলই অভিযোগ করে বলেন, জায়গা-জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার নুরুল হক, কলিম উল্লাহ, আব্দুল হালিম, হাবীব উল্লাহসহ তাদের নেতৃত্বে ১৬ থেকে ১৮ জনের একটি সংঘবদ্ধ দল তার বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। একই সঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

নুরুল আমিন আরও জানান, আগুন লাগানোর সময় আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা গুলি ছুড়ে ভয়ভীতি প্রদর্শন করে, ফলে কেউ ঘটনাস্থলে যেতে পারেনি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে। তিনি দাবি করেন, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর আগেও অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলা দেওয়ার এবং বিভিন্ন সময়ে খুন ও জখমের হুমকি দিয়ে আসছে। এতে তার ও তার পরিবারের জীবন বর্তমানে চরম ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল এবং একাধিকবার সালিশ-বিচারও হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কারা জড়িত তা তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত নুরুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের মৌরশি সম্পত্তিতে গত ২২ সেপ্টেম্বর রাতে নুরুল আমিন পক্ষ দলবল নিয়ে অস্থায়ী বসতি স্থাপন করে। এ ঘটনায় বাঁশখালীস্থ অস্থায়ী সেনা ক্যাম্পে অভিযোগ জানানো হলেও তারা তা অমান্য করে। পরে আমাদের ফাঁসানোর উদ্দেশ্যে নিজেরাই ঘরে আগুন দিয়েছে।

এ বিষয়ে বাঁশখালী থানার এক তদন্তকারী কর্মকর্তা বলেন, বসতঘরে আগুন লাগার ঘটনা সত্য। তবে কে বা কারা এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।

উল্লেখ্য, উভয় পক্ষের মধ্যে দেড় বছর ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews