মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জসিমের তিন এতিম সন্তানের ভবিষ্যতে ৬ লাখ ৯৩ হাজার টাকা দিলেন মোজাম্বিক প্রবাসীরা বাঁশখালীর ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা ঢাকা থেকে গ্রেপ্তার আমেরিকার এলপিজিবাহী বিশাল জাহাজের ট্রান্সফারে বাঁশখালীর সন্তান ক্যাপ্টেন নূর মোহাম্মদ স্নায়ুরোগে প্রাণ গেল মোজাম্বিক প্রবাসী বাঁশখালীর ফোরকানের বৈলছড়িতে নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, সরলকে হারিয়ে বৈলছড়ির জয় শীলকূপে শ্যামা পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা বাঁশখালীতে কঠিন চীবর দান সম্পন্ন, শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন বৌদ্ধ ধর্মীয় নেতারা শীলকূপে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশখালীতে অভিযান, জব্দ বিপুল নকল শিশু খাদ্যপণ্য

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাঁশখালী পৌরসভা বিএনপির খতমে কোরআন ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪২৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাঁশখালী পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মিয়ার বাজারস্থ শহীদ ইউসুফ মার্কেটের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী। দোয়া মাহফিলটি সভাপতিত্ব করেন বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন আজগর।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। তাঁর শারীরিক সুস্থতা কামনা করে আমরা আজ দোয়া করেছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন- এটাই আমাদের প্রত্যাশা।’

তিনি আরও বলেন, ‘বিএনপি একটি সংগঠিত পরিবার। নেত্রীর সুস্থতা কামনায় দেশের প্রত্যন্ত অঞ্চলে দলের নেতাকর্মীরা যেভাবে দোয়া করছেন, তা দলের প্রতি মানুষের ভালোবাসা ও আস্থার বহিঃপ্রকাশ।’

দোয়া মাহফিলে বাঁশখালী পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews