বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

উত্তর শেখেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩৮৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকাস্থ উত্তর শেখেরখীল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আনন্দঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ২টায় বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মঈন উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুল হামিদ। তার অনুপ্রেরণাদায়ী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন- ‘ জীবনে বড় হতে হলে নিয়মিত পড়াশোনা করতে হবে এবং নিজের লক্ষ্য স্পষ্ট রাখতে হবে। লক্ষ্য ঠিক থাকলে সঠিক গন্তব্যে পৌঁছানো খুব সহজ হয়ে যায়। বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ ও মানবিক মূল্যবোধ- এসব গুণই একজন মানুষকে প্রকৃত অর্থে বড় করে তোলে। সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে- পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পড়াশোনার ক্ষতি হয় এমন অতিরিক্ত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ব্যবহার থেকে অবশ্যই দূরে থাকতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ হাসান আল মামুন এবং বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক শিব্বির আহমদ রানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়েশা সিদ্দিকা, শরীফুন্নেছা।

প্রায় ৩০০ শিক্ষার্থীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা অনুষ্ঠানে অংশ নেন। শিক্ষার্থীদের সাবলীল বাংলায় আবেগঘন বক্তব্য অনুষ্ঠানের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews