বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

৫৫ বছর পর পশ্চিম চাম্বল ডেপুটিঘোনা সড়কে বসলো ইট

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

চাম্বল প্রতিনিধি:: চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল বড় হুজুর ক্রসিং সড়ক (ডেপুটি ঘোনা সড়ক) অবশেষে ব্রিক সলিংয়ের মাধ্যমে নতুন রূপ পাচ্ছে। ছিবাখাল থেকে মেম্বার আমান উল্লাহর দোকান হয়ে চাম্বল বেড়িবাঁধ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে ২০২৫ অর্থবছরের কাবিখা প্রকল্পের আওতায় ৪ লাখ ৪৪ হাজার টাকার বাজেটে কাজ চলছে।

এই সড়কটি পশ্চিম মনকিচর, চাম্বল ডিপুটিঘোনা ও গন্ডামারার একটি অংশসহ প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। পাশাপাশি সিএনজি ও অটোরিকশার চলাচলেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দীর্ঘ ৫৫ বছর পর মাটির সড়কে ব্রিক সলিংয়ের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। সড়কে ইট বসানোর কাজ দেখতে এসে স্থানীয়রা চাম্বল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদ উল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চেয়ারম্যান মো. শহিদ উল্লাহ জানান, ‘দীর্ঘ সময় পর হলেও এ সড়কের কাজ করতে পেরে আমি আনন্দিত। কোনো গাফেলতি ছাড়াই মানসম্মতভাবে কাজ করা হচ্ছে, যাতে এলাকাবাসীর দুর্ভোগ দূর হয়। বাজেটের চেয়ে বেশি ব্যয় হলেও তা আমার ব্যক্তিগত ফান্ড থেকে দিচ্ছি।’
গত বৃহস্পতিবার সড়কের কাজ শুরু হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যেই পুরো কাজ সম্পন্ন করা হবে বলেও তিনি জানান।

স্থানীয় বাসিন্দা মো. ফরহাদ বলেন, ‘আমরা বহুদিন এ সড়কের উন্নয়ন আশা করেছি। এখন কাজ শুরু হওয়ায় এলাকার মানুষ খুবই খুশি।’

অবকাঠামো উন্নয়নের এই উদ্যোগ স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা যেমন সহজ করবে, তেমনি বাড়াবে গ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি এমনটি জানিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews