সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফুয়েল ট্যাংকের পাশে লুকানো ৭ হাজার ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১ বাঁশখালীতে পৈত্রিক সম্পত্তি বিরোধে প্রবাসীর শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

বাঁশখালীতে আশরাফ ফকির হত্যায় জড়িত স্ত্রী-ছেলে কারাগারে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর এলাকায় আশরাফ মিয়া ফকির (৫৫) হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকেলে নিহতের ভাই আবদুর রশিদ বাঁশখালী থানায় এ মামলা করেন বলে জানান থানা পুলিশ।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার জানান, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী নুর আয়েশা (৫০) ও ছেলে মো. রাশেদ (২০) কে থানায় নেয়া হয়। তাদের আচরণ ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়। আদালত শুনানি শেষে দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রবিবার পূর্ব টেমাপাড়া এলাকার বাড়ির কাছের একটি জায়গা থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় পলিথিন ও জায়নামাজে মোড়ানো আশরাফ ফকিরের লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকালে তার হাত-পা বাঁধা ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।

সোমবার সন্ধ্যা ৭টায় টেমাপাড়া জানাজার মাঠে আশরাফ ফকিরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজা শেষে স্থানীয়রা খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews