বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে চারদিন পর মাটিচাপা লাশ উদ্ধার,  স্ত্রী-পুত্র পুলিশ হেফাজতে

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় স্বামী–স্ত্রীর পারিবারিক কলহকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার চারদিন পর বাড়ির পাশের মাটি চাপা দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. আশরাফ মিয়া ফকির (৫৫) কালীপুর ইউনিয়নের পূর্ব টেমাপাড়া ৯ নম্বর ওয়ার্ডের মৃত ফরিদ আহমদের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে আশরাফ মিয়া ফকির ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক ঝগড়া হয়। ঝগড়ার সময় তার শরীরে আঘাতের চিহ্ন সৃষ্টি হয় বলে স্থানীয়দের দাবি। ঘটনার রাতেই তাকে পলিথিনে মুড়িয়ে বাড়ির পাশে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়।

রবিবার (২৩ নভেম্বর) সকালে স্থানীয়রা কাঁচা মাটির ওপর থেকে একটি মানুষের পা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের সহায়তায় মাটি খুঁড়ে লাশ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য চমেকে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহই হত্যার কারণ বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও ছেলে মো. রাশেদকে হেফাজতে নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews