বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে মেট ক্লাব পরিদর্শনে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল জার্মান প্রতিনিধি দল

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৭৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::চট্টগ্রামের বাঁশখালীর বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে গঠিত দেশের উপজেলা পর্যায়ের প্রথম মেট ক্লাবের কার্যক্রম পরিদর্শন করেছেন সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল-এর জার্মান প্রতিনিধি দলসহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, রাইমস এবং ইপসার কর্মকর্তারা। শুক্রবার সকালে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।

পরিদর্শনে আসা অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান বাণীগ্রাম সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন কামাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মঈন উদ্দিন এবং মেট ক্লাবের সদস্যরা।

প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের পোর্টফোলিও ম্যানেজার আনিকা লোফ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক, সেভ দ্য চিলড্রেনের সিনিয়র কর্মকর্তা মো. মোস্তফা, ম্যানেজার (অ্যান্টিসিপেটরি অ্যাকশন) জাবেদ মিয়াঁদাদ, কর্মকর্তা মিঠুন দত্ত, আশফাকুজ্জামান রুবেল, রাইমস কর্মকর্তা মো. তানজীলুর রহমান, ইপসা ম্যানেজার সানজিদা আক্তার, প্রজেক্ট অফিসার মাহিনুর আক্তার, শাহারিয়ার আলম এবং অন্যান্য কর্মকর্তারা।

এ সময় মেট ক্লাবের শিক্ষার্থীরা তাদের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদের অবহিত করেন, বিশেষ করে কীভাবে তারা প্রতিদিন আবহাওয়া বার্তা সংগ্রহ করে এবং সেই বার্তা সহপাঠী, পরিবার এবং স্থানীয় জনগণের মাঝে দুর্যোগের আগাম সতর্কতা পৌঁছানোর কাজ করে। প্রতিনিধিরা শিক্ষার্থীদের এই অংশগ্রহণমূলক উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন, যা দুর্যোগ প্রস্তুতি এবং জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক।

পরিদর্শন শেষে, প্রতিনিধিদল বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রস্তাবিত আবহাওয়া স্টেশনের জায়গা পরিদর্শন করেন। এছাড়া, তারা সাধনপুর রুদ্রপাড়া এবং কালীপুর পাহাড়ি এলাকায় গিয়ে স্থানীয় নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।

এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে সেভ দ্য চিলড্রেন-এর সার্বিক সহযোগিতা, রাইমস-এর কারিগরি সহায়তা এবং জিএফএফও-এর আর্থিক সহায়তায়। ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) এর মাধ্যমে বাঁশখালীতে “এ্যান্টিসিপেটরি অ্যাকশন” প্রকল্পের আওতায় পুকুরিয়া, সাধনপুর, কালীপুর এবং বৈলছড়ি এলাকায় পাহাড় ধসের আগাম সতর্কতার কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews