বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

মাস না যেতেই চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম জেলার প্রশাসনে নতুন রদবদল এনেছে সরকার। নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, যিনি এর আগে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ ও বদলির আদেশ জারি করা হয়।

এর মাধ্যমে বর্তমান জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রাম থেকে প্রত্যাহার করে নৌপরিবহন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছিল। পরে ১৯ অক্টোবর তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব গ্রহণের এক মাস পূর্ণ হওয়ার আগেই তাকে বদলি করা হলো।

নতুন জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আগামী কয়েক দিনের মধ্যেই দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews