মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. জকরিয়া মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর এক তরুণের মৃত্যু বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী

বাঁশখালীতে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ সংবাদ:: চট্টগ্রাম-১৬ বাঁশখালী থেকে পরপর ৪ বার নির্বাচিত সাবেক সাংসদ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) পবিত্র খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ দিন সকালে বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরীস্থ মরহুমের নিজ বাড়ির সংলগ্ন জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও, বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় মসজিদ ও মাদ্রাসায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনগুলো মরহুমের স্মরণে এবং তাঁর রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই দিন পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দক্ষিণ জেলা ও বাঁশখালী উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা বলেন, ‘মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং বিএনপির দুর্দিনের রাজপথের অগ্রসৈনিক। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাহসিকতা এবং দলের প্রতি নিবেদন ছিল অতুলনীয়। তিনি বাঁশখালী থেকে পরপর ৪ বার সাংসদ নির্বাচিত হয়ে জনগণের প্রতি তাঁর দায়বদ্ধতা পূর্ণ করেছিলেন।’

এছাড়াও তারা বলেন, ‘মরহুমের কর্মময় জীবন বিএনপি ও দেশের রাজনীতিতে একটি মাইলফলক হয়ে থাকবে। তাঁর নেতৃত্বে অসংখ্য নেতাকর্মী গড়ে উঠেছেন এবং তাঁর রাজনৈতিক দৃষ্টি এবং দূরদর্শিতায় আজও বিএনপির নেতাকর্মীরা অনুপ্রাণিত।’

উল্লেখ্য, মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী ২০২২ সালের ৮ নভেম্বর আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীসহ বিএনপির নেতাকর্মীরা প্রার্থনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews