বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালী: তিন পুকুরে খুঁজে এক পুকুরে মিলল শিশু তাওয়াবের লাশ

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪৯৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিখোঁজের ১০ ঘণ্টা পর তিন বছরের শিশু তাওয়াবের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ পাওয়া যায়।

নিহত তাওয়াব বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খুপিয়া ডোংরা এলাকার আব্দুর রহিমের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. হারুন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে খেলার জন্য বের হয় শিশু তাওয়াব। এরপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সকাল ১১টার দিকে আত্মীয়স্বজন ও এলাকাবাসী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশুটির নিখোঁজ হওয়ার খবর প্রকাশ করেন।

এদিকে দুপুরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বাড়ির পাশে থাকা দুটি পুকুরে ১০-১২ জন মিলে খোঁজ করেন, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। পরে আরেকটি পাশের পুকুরে নামলে রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মরদেহ পানিতে ভাসতে দেখা যায়।

স্থানীয়দের ধারণা, অসাবধানতাবশত তাওয়াব পুকুরে পড়ে ডুবে মারা গেছে। তবে শিশুটিকে দীর্ঘ সময় না পেয়ে এলাকায় নিখোঁজের খবর ছড়িয়ে পড়ে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews