বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে নিজের ব্যাটারি চালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিজবাহ উদ্দিন নয়ন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান।

শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজবাহ উদ্দিন কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের টেমা পাড়ার মো. কাইছার উদ্দিনের পুত্র।

নিহতের প্রতিবেশী বখতিয়ার জানান, ‘মিজবাহ উদ্দিন একজন কিশোর রিকশাচালক। প্রতিদিনের মতো আজও রিকশা চালিয়ে বাড়ি ফেরেন। এরপর বাড়ি থেকে বিদ্যুতের লাইন নিয়ে রিকশার ব্যাটারিতে চার্জ দিতে যান। এ সময় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুনাগরিস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।’

গুনাগরি মা-শিশু জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. তৌহিদুল ইসলাম জানান, ‘বিদ্যুৎস্পৃষ্টে আহত মিজবাহ উদ্দিন হাসপাতালে আনার আগেই মারা যান। তার বাম হাতে বিদ্যুৎস্পৃষ্টের আঘাতের চিহ্ন ছিল।’

স্থানীয় সূত্রে জানা যায়, মিজবাহ উদ্দিন জন্মের প্রায় দুই বছর পরই মাকে হারান। পিতার অভাবের সংসার চলে তার অটোরিকশা চালানোর আয়েই। পিতা-ছেলে একই রিকশা ভাগাভাগি করে চালাতেন। সেই অটোরিকশাই শেষ পর্যন্ত কেড়ে নিল তার প্রাণ।

তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews