সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে দেশীয় তৈরি চোলাই মদ, ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকা সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে পুলিশ পরিদর্শক তপন কুমার বাকচীর নেতৃত্বে এসআই উক্যসিং মার্মা ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক সড়কের বাণীগ্রাম এলাকায় বিএম অটো গ্যাস ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা।

অভিযানে হাতেনাতে গ্রেফতারকৃতরা হলেন- পুকুরিয়া ইউনিয়নের মো. দিদার (৪১), সাধনপুর ইউনিয়নের মো. ফোরকান (৪০) ও মো. ইকবাল (৩০)।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ হাজার ১০০ টাকা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থান গ্রহণ করেছে।’

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews