বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে ঋষিধাম মহারাজের সাথে সৌজন্য সাক্ষাতে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: বাঁশখালী ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ সচ্চিদানন্দ পুরী মহারাজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাঁশখালী আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। গত বুধবার দুপুরে তিনি সংগঠনের স্থানীয় দায়িত্বশীলদের সাথে নিয়ে মহারাজের সাথে এই সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে মহারাজ সাবেক উপজেলা চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে ঋষিধামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখান। তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্বকালীন সময়ে ঋষিধামের উন্নয়নে নেওয়া আন্তরিক পদক্ষেপের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। মহারাজ বলেন, “আপনার পিতার কাছে গিয়ে অনেক সনাতন ধর্মাবলম্বী ভাই–বোন উপকৃত হয়েছেন।”

অন্যদিকে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম মহারাজকে এবং তাঁর মাধ্যমে বাঁশখালীর সনাতনী ভাই–বোনদের প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমানের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি ঋষিধামের উন্নয়নে অতীতের মতো ভবিষ্যতেও আন্তরিক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত বাঁশখালী গঠনে সকলের আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews