1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

শীলকূপে জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র কমিটির কর্মী বৈঠক সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেনকুরআন-সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া মুক্তি নেই।

শীলকূপ প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র কমিটির উদ্যোগে এক কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাতে ইউনিয়নের ওসমান কমিউনিটি সেন্টারে এ বৈঠক সম্পন্ন হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত সমর্থিত চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের এমপি পদপ্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম।

ইউনিয়ন আমীর মাওলানা হোসাইন আহমেদ কাসেমীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ রবিউল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইছমাইল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, জিএম সাইফুল ইসলাম মিনার, কাজী নূর মুহাম্মদ, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহিম, মাওলানা জাফর আহমদ ও মাওলানা জালাল উদ্দীন।

বক্তারা বলেন— “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণমানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নেই। আল্লাহর আইন ছাড়া মানুষের শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। আজ দেশে যে অন্যায়, অবিচার ও দুর্নীতি চলছে, তা থেকে মুক্তি পেতে হলে কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠা অপরিহার্য।”

তাঁরা আরো বলেন— “জামায়াতে ইসলামী ইসলামের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। এজন্য প্রত্যেক কর্মীকে নিবেদিত প্রাণ হয়ে দায়িত্ব পালন করতে হবে। সত্য ও ন্যায়ের এই সংগ্রামে কারো কাছে মাথা নত করা যাবে না।”

সভায় ওয়ার্ড জামায়াতের সভাপতি ডা. আব্দুস সাত্তার, ইউনিয়ন টিম সদস্য নুরুল আমিন তালুকদার, শ্রমিক কল্যাণ সভাপতি রেজাউল করিম, বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ ইউসুফসহ স্থানীয় পাড়া ও মহল্লার প্রতিনিধিগণ বক্তব্যে অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট