বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে অনলাইন জুয়ার ওপর প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা কার্যকর

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সর্বসম্মতিক্রমে অনলাইনসহ সব ধরনের জুয়া নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

গত বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) উপজেলা পরিষদের মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম।

সভায় জানানো হয়, অনলাইন জুয়া বর্তমানে গণউপদ্রব হিসেবে বিবেচিত হচ্ছে। তাই বাঁশখালী উপজেলায় যে কোনো ধরনের জুয়া, বিশেষ করে অনলাইন জুয়া, সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।

উপজেলা প্রশাসনের ঘোষণায় বলা হয়— অনলাইন জুয়ার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্টতা, ব্যবসা প্রতিষ্ঠান বা উন্মুক্ত স্থানে জুয়ার জন্য স্থান প্রদান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি) ব্যবহার করে জুয়ার জন্য অর্থ সরবরাহ। এসব কর্মকাণ্ড বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

ইউএনও জামশেদুল আলম বলেন, “বাঁশখালীকে জুয়ামুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। যে কেউ এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উপজেলা প্রশাসনকে জানাতে পারেন। তথ্য প্রদানকারীর সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা হবে।”

উপজেলা প্রশাসন আশা প্রকাশ করেছে, সকলের সম্মিলিত সহযোগিতায় বাঁশখালীকে জুয়ামুক্ত একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলায় পরিণত করা সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews