সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

বাঁশখালীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযানে কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে কারাদণ্ড ও আরেক ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন এর নেতৃত্বে উপজেলার নাপোড়া ছড়া, শেখেরখীল, চাম্বল এবং শীলকূপ ইউনিয়নের টাইম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শেখেরখীল ইউনিয়নের নাপোড়া ছড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও বিক্রির পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে বালু ব্যবহারের অভিযোগে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারার বিধান লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারা অনুসারে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া শীলকূপ টাইমবাজারের একটি দোকানে ট্রেডমার্কবিহীন ভেজাল জুস, চকলেট, আচার ও চিপস মজুদ ও বিক্রির অপরাধে একজন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ও ৫২ ধারা অনুসারে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদায়কৃত জরিমানার পাশাপাশি ভেজাল পণ্যগুলো স্যানিটারি ইন্সপেক্টরের উপস্থিতিতে জব্দ ও বাজেয়াপ্ত করা হয়।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন- “অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের জন্য ভয়াবহ হুমকি এবং ভেজাল খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews