মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জসিমের তিন এতিম সন্তানের ভবিষ্যতে ৬ লাখ ৯৩ হাজার টাকা দিলেন মোজাম্বিক প্রবাসীরা বাঁশখালীর ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা ঢাকা থেকে গ্রেপ্তার আমেরিকার এলপিজিবাহী বিশাল জাহাজের ট্রান্সফারে বাঁশখালীর সন্তান ক্যাপ্টেন নূর মোহাম্মদ স্নায়ুরোগে প্রাণ গেল মোজাম্বিক প্রবাসী বাঁশখালীর ফোরকানের বৈলছড়িতে নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, সরলকে হারিয়ে বৈলছড়ির জয় শীলকূপে শ্যামা পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা বাঁশখালীতে কঠিন চীবর দান সম্পন্ন, শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন বৌদ্ধ ধর্মীয় নেতারা শীলকূপে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশখালীতে অভিযান, জব্দ বিপুল নকল শিশু খাদ্যপণ্য

“জ্ঞানের আসক্তিই সফলতার চাবিকাঠি”—বাঁশখালীতে ছাত্রশিবিরের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনুপ্রেরণা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

বাঁশখালী প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে সরকারি আলাওল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের কে জ্ঞান অর্জনের প্রতি আসক্তি থাকতে হবে। জ্ঞান অর্জনকেই যখন আসক্তি হিসেবে নেব, তখনই প্রকৃত সফলতা আসবে। পড়াশোনার লক্ষ্য প্রতিশোধ নয়, বরং সম্প্রীতি ও ভালোবাসা প্রতিষ্ঠা করা। দেশের সমৃদ্ধির জন্য মেধাবী হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। ইসলামী ছাত্রশিবির মেধাবী প্রজন্ম নিয়ে সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখে। আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।”

জেলা পশ্চিম শিবির সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী উত্তর শিবির সভাপতি তানজির হোসেন জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম, সরকারি আলাওল কলেজের অধ্যক্ষ ফজলে এলাহী, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ইমরানুল হক, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহের এবং জেলা পশ্চিম শিবির সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা অফিস সম্পাদক সারতাজ আরেফিন ফাহিম। এসময় বাঁশখালী ছাত্রশিবিরের বিভিন্ন শাখা পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দুই শতাধিক এপ্লাসপ্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews