1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

“পাহাড়-সমুদ্র-চা বাগান: প্রকৃতি ও বিনোদনের অপার সম্ভার বাঁশখালী”

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪০৬ বার পড়া হয়েছে

মোক্তার আহমদ: চট্টগ্রামের দক্ষিণ প্রান্তে অবস্থিত বাঁশখালী উপজেলা যেন এক অনন্য পর্যটন স্বর্গরাজ্য। প্রকৃতির অপার সৌন্দর্য, পাহাড়-সমুদ্রের মিলন, চা বাগানের সবুজে মোড়ানো ঢেউখেলানো জমি আর একের পর এক বিনোদনকেন্দ্র মিলে বাঁশখালী আজ পর্যটকদের প্রথম পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে।

উত্তর দিকে ১ নম্বর পুকুরিয়া থেকে দক্ষিণের পুঁইছড়ি পর্যন্ত বিস্তৃত এই উপজেলায় রয়েছে ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা। একদিকে পাহাড়, অন্যদিকে বঙ্গোপসাগরের নীল জলরাশি—দুই বৈচিত্র্যের সমন্বয়ে গড়ে উঠেছে এ জনপদ।

চা বাগান: চট্টগ্রামের গর্ব। চট্টগ্রামের একমাত্র এবং দেশের দ্বিতীয় বৃহত্তম চা বাগান অবস্থিত পুকুরিয়া ইউনিয়নে। হাজারো শ্রমিক প্রতিদিন কাজ করছেন এই বাগানে। বর্ষা শেষে শীতের শুরুতে এখানে ভিড় করেন শত শত পর্যটক।

বাঁশখালী সমুদ্র সৈকত: বিশ্বখ্যাত কক্সবাজারের পরেই অবস্থান করছে বাঁশখালী সমুদ্র সৈকত। খানখানাবাদ, বাহারছড়া, কাথরিয়া ও সরল ইউনিয়নজুড়ে বিস্তৃত এই সমুদ্রসৈকত প্রকৃতি প্রেমী ও ভ্রমণপিপাসুদের জন্য এক অপার আকর্ষণ।

ইকোপার্কের ঝুলন্ত সেতু: শীলকূপ ইউনিয়নের পূর্ব পাহাড়ে বন বিভাগের উদ্যোগে গড়ে ওঠা বাঁশখালী ইকোপার্ক ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রায় ১ হাজার একর বনভূমি, ৭ কিলোমিটার লেক এবং বাংলাদেশের দীর্ঘতম ঝুলন্ত সেতু এখানকার মূল আকর্ষণ।

আধুনিক শিল্পের প্রতীক কয়লা বিদ্যুৎকেন্দ্র: গন্ডামারা ইউনিয়নে বঙ্গোপসাগরের তীরে প্রতিষ্ঠিত বাংলাদেশের বৃহত্তম কয়লা বিদ্যুৎকেন্দ্র বাঁশখালীকে শিল্পায়নের নতুন দিগন্তে পৌঁছে দিয়েছে।

নতুন বিনোদনকেন্দ্র আমেনা পার্ক: পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ব্যক্তিমালিকানায় প্রতিষ্ঠিত। মিনি কাশ্মীর: চাম্বল ইউনিয়নের প্রাকৃতিক পাহাড়ি সৌন্দর্যে ঘেরা সবুজের সমাহার।
তারেক পার্ক: নাপোড়া ইউনিয়নের পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা নয়নাভিরাম পার্ক।

উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম—পুরো বাঁশখালী যেন এক বিশাল প্রাকৃতিক বিনোদনকেন্দ্র। পাহাড়ের রূপ, সমুদ্রের নীল, চা বাগানের সবুজ, আধুনিক শিল্প আর বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা পার্কসমূহ মিলিয়ে বাঁশখালী এখন শুধু একটি উপজেলা নয়, বরং বাংলাদেশের অন্যতম পর্যটন সম্ভাবনার কেন্দ্রবিন্দু।

 

সাংবাদিক মোক্তার আহমদ

উদ্যোক্তা ও সমাজ সেবক

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট