মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
হাতি বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে বাঁচবে মানুষ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. জকরিয়া মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর এক তরুণের মৃত্যু বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ

শীলকূপ ঐক্য সংসদের উদ্যোগে কৃতিশিক্ষার্থী ও গুণিজন সংবর্ধনা সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: বাঁশখালী ভিত্তিক সামাজিক সংগঠন শীলকূপ ঐক্য সংসদের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি সমমান পরিক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শীলকূপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শীলকূপ ঐক্য সংসদের সভাপতি আবছার উদ্দিন হাসান। উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য ও চিটাগাং চেম্বার অব কমার্স এর পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন শীলকূপ ঐক্য সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক তৌহিদুল ইসলাম।

শীলকূপ ঐক্য সংসদের সাধারণ সম্পাদক ওবায়দুল হক এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রামের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মহিউদ্দীন সিকদার, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক সুব্রত বিকাশ বড়ুয়া, চট্টগ্রাম অরবিট গ্রামার স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ, চকরিয়া সিটি কলেজের প্রভাষক মোহাম্মদ কামাল উদ্দিন, শীলকূপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শ্যামল কান্তি দেব, বিশিষ্ট ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম, সাংবাদিক শিব্বির আহমদ রানা, ব্যাংকার ইলিয়াছ বাবর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌরসভা ছাত্রদল নেতা মোরশেদ হাসান, যুবনেতা আব্দুল জব্বার, সাহাব উদ্দিন, আনোয়ার, জোবাইর, তারেক, রিফাত, শাহাদাত, দিদার, ইউনুছ, মো. মোরশেদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews