সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফুয়েল ট্যাংকের পাশে লুকানো ৭ হাজার ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১ বাঁশখালীতে পৈত্রিক সম্পত্তি বিরোধে প্রবাসীর শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

চাঁদাবাজির বিরোদ্ধে সোচ্চার শেখেরখীলের সর্বস্তরের জনতা

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকায় চাঁদাবাজি ও জেটিঘাট থেকে বিনা রশিদে অতিরিক্ত টাকা আদায় বন্ধসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ। রবিবার (৩ আগস্ট) বিকেলে শেখেরখীল সরকার বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী, ছাত্র সমাজ, জেলে ও সাধারণ মানুষ এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘সম্প্রতি কিছু অসাধু চক্র বেআইনিভাবে জেটিঘাট ও বাজারে চাঁদাবাজি করছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্ধারিত চার্জ ফি উপেক্ষা করে তারা ২০০, ৩০০, ৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করছে। চাঁদা না দিলে মাছবোঝাই ট্রাক আটকে দেওয়া এবং ঘাটে মাছ তুলতে বাধা দেওয়ার মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ তুলেন।

বক্তারা আরও জানান, সরকারিভাবে বাজারের জেটিঘাট থেকে মাছ তোলায় কোনো অতিরিক্ত চার্জের বিধান নেই। তবুও চাঁদাবাজরা জোরপূর্বক টাকা আদায় করায় জেলে, ব্যবসায়ী ও সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে তাদের আনীত দাবী গুলো হল: চাঁদাবাজ চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্ধারিত চার্জ ফি ছাড়া অন্য কোনো টাকা আদায় বন্ধ করতে হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সক্রিয় ভূমিকা সহ জেটিঘাট থেকে ৫০০ গজের বাইরে অতিরিক্ত টাকা আদায় নিষিদ্ধ করতে হবে।

এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন- মাও এমরান বাচ্চু, হাফেজ আব্দুন নুর, জাহাঙ্গীর কোম্পানী, আব্দুল করিম কোম্পানী, কালু মাঝি, আবু তালেক, ওসমান গণি, ডা. মাহাবুব এলাহী, আয়াত উল্লাহ হুমায়ূন, আব্দুন নুর, শাকের উল্লাহ রিজভী, ইউনূস তামিম, রহমত উল্লাহ, আতিক উল্লাহ সহ ছাত্র সমাজ, শিক্ষক প্রতিনিধি, সরকার বাজারের স্থানীয় ব্যবসায়ী-মৎস্যজীবী ও সর্বস্তরের জনসাধারণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews