বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জামায়াতের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

সংলাপ ডেস্ক: গত জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঁশখালী উপজেলা শাখা।

বুধবার (১৬ জুলাই )বিকেলে শীলকূপ ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে (টাইম বাজার) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবু নাছের, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত।

সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইছমাইল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ্ এবং সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ রবিউল আলম, সেক্রেটারি, শীলকূপ ইউনিয়ন জামায়াত এবং মুনাজাত পরিচালনা করেন মাওলানা হোসাইন আহমেদ কাসেমী, আমীর, শীলকূপ ইউনিয়ন জামায়াত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত বৃথা যাবে না। তাদের আত্মত্যাগ এদেশের ইসলামপ্রিয় মানুষের অধিকার প্রতিষ্ঠার পথকে উজ্জ্বল করেছে।” তাঁরা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews