বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজ্বী সমাবেশ সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৪৪৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::

চট্টগ্রাম জিসি মোড়স্থ হোটেল জামানে হাজ্বীদের নিয়ে আল-ঈমান ট্রাভেলস এন্ড হজ্ব সার্ভিসের উদ্যোগে শনিবার (২৬ এপ্রিল) দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজ্বী সমাবেশ সম্পন্ন হয়।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আল-ঈমান হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব মিয়া হোসাইন। আল-ঈমান হজ্ব কাফেলার ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মুহাম্মদ নিজাম উদ্দিনের সঞ্চালনায় এ সময় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ মজলিসুল মুফাচ্ছিরিন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ও সাতকানীয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুনিরুল আলম। বিশেষ অতিথির আলোচনা রাখেন- চট্টগ্রাম পাহাড়তলী দারুস সালাম জামে মসজিদের খতিব মাও মীর মুহাম্মদ রাশেদুল আলম, বাঁশখালী উপজেলাস্থ বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মুহাম্মদ মনছুরুল হক।

আল-ঈমান হজ্ব কাফেলার ম্যানেজার আবু সায়েম এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চন্দনাইশ সাতবাড়িয়ার পীর সাহেব শাহ মাওলানা আব্দুল হালিম রশিদী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews