বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় কিশোরীর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি::

চট্টগ্রামের বাঁশখালীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মণিকা আক্তার (১৪) নামে এক সিএনজি যাত্রী কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা মর্গে আনা হয়েছে। বিষয়টি নিশ্চিৎ করেছেন বাঁশখালী থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে বাঁশখালী প্রধান সড়কের চেচুরিয়া হাবীবের দোকানের দক্ষিণে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত মণিকা আক্তার পার্শ্ববর্তি উপজেলার মহেশখালী থানাধিন মাতার বাড়ি উত্তর রাজঘাটের ৩ নম্বর ওয়ার্ডের নাছির উদ্দিনের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘সকালে চট্টগ্রাম শহর থেকে মহেশখালীর উদ্যেশ্যে ছেড়ে আসা সিএনজির যাত্রী ছিল মণিকা। বাঁশখালী প্রধান সড়কের চেচুরিয়া হাবীবের দোকান এলাকায় এসে পৌছালে সিএনজি থেকে ছিঁটকে পড়া মণিকা অপর দিকে বাঁশখালী ছেড়ে যাওয়া চট্টগ্রাম শহরমুখী বাসের চাকায় পিষ্ট হয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ওই কিশোরী।’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারর করে থানা মর্গে রাখা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট করা হচ্ছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews